১২:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

নোয়াখালীতে ব্যবসায়ী জাবেদ হত্যা: সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১৪৭ Time View
সরকার

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেনকে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিহতের স্ত্রী ও সন্তানদেরও মামলা তুলে নিতে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে একটি প্রভাবশালী চক্র। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৫ নাহারখিল এলাকার ব্যবসায়ী জাবেদ হোসেনকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় সন্ত্রাসী রাশেদ ও আশরাফ বাহিনী তাকে কুপিয়ে হত্যার পর লাশ গুম করতে ইটভাটায় পুড়িয়ে ফেলে। এই বর্বরোচিত ঘটনার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
নিহত জাবেদের পরিবার সম্প্রতি বিচার দাবিতে সংবাদ সম্মেলন করলে সেই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিক গোলজার হানিফকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নিজেকে ইউনিয়ন যুবদলের সভাপতি দাবি করা মো. রুবেল নামে এক ব্যক্তি সাংবাদিককে ‘২৪ ঘণ্টার মধ্যে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার’ হুমকি দিয়ে বলেন, সংবাদটি যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়। এই সংক্রান্ত একটি অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজের নিরাপত্তা চেয়ে সাংবাদিক গোলজার হানিফ সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অন্যদিকে,নিহতের স্ত্রী শারমিন আক্তার রূপা জানান, গত ২২ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করার পর থেকেই অজ্ঞাত নম্বর থেকে তার কাছে নিয়মিত হুমকির কল আসছে। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন,
“আমরা শুধু স্বামীর লাশের সন্ধান আর বিচার চেয়েছি। কিন্তু সন্ত্রাসীরা এখন আমাদের সন্তানদেরসহ মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি সন্তানদের নিয়ে এক কাপড়ে পালিয়ে বেড়াচ্ছি।”
হুমকিদাতার রাজনৈতিক পরিচয় নিয়ে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমন সাংবাদিকদের জানান যে, মো. রুবেল নামে ইউনিয়ন যুবদলের কোনো সভাপতি নেই। তিনি বলেন, “সন্ত্রাসীদের কোনো দল নেই। সাংবাদিকরা আইনগত ব্যবস্থা নিলে জেলা যুবদল তাদের পাশে থাকবে।”
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, জাবেদ হত্যার মামলাটি বর্তমানে পিবিআই (PBI) তদন্ত করছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এইদিকে,সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে হুমকিদাতার মোবাইল নম্বরটি দেশের বাইরের। অভিযুক্তকে চিহ্নিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

নোয়াখালীতে ব্যবসায়ী জাবেদ হত্যা: সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Update Time : ০৪:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬