https://www.facebook.com/obaidul1991
নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন
- Update Time : ১১:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ১৫ Time View

স্টাফ রিপোর্টার : নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত এবং সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি: মনজিল এ মিল্লাত সিনিয়র সহ-সভাপতি: হলধর দাস সহ-সভাপতি: বদরুল আমীন চৌধুরী সাধারণ সম্পাদক: মোহাম্মদ জয়নুল আবেদীন যুগ্ম সাধারণ সম্পাদক: তৌকির আহমেদ কোষাধ্যক্ষ: শরীফ ইকবাল রাসেল দপ্তর সম্পাদক: এস এম আরিফুল হাসান আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মনসুর আলী শিকদার মহিলা বিষয়ক সম্পাদক: ফাহিমা খানম নির্বাহী সদস্য: মোঃ মোস্তফা খান, খন্দকার আমীর হোসেন, এনামুল হক রানা, মোঃ শামীম মিয়া, সুজন বর্মণ ও মোঃ মোশারফ হোসেন। সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।





























