বাবার সাথে জোনাইল বাজারে গিয়েছিল ওই স্কুল ছাত্রী। একা বাড়িতে যাওয়ার সময় জনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে কুরবান আলীর ছেলে হৃদয় হোসেন ১৮ স্কুল ছাত্রীকে কাঁধে তুলে নিয়ে পাশে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ইস্কুল ছাত্রী চিৎকার দিলে একজন এগিয়ে আসলে ছেড়ে দেয় হৃদয় হোসেন। স্কুলছাত্রী দৌড়ে বাড়িতে যাওয়ার পথে আবারো পথ রোধ করে ধর্ষণের চেষ্টা করে হৃদয় হোসেন।
বড়াইগ্রামে স্কুলছাত্রীর ধর্ষণ চেষ্টার গ্লানি মোচনের আত্মহত্যার চেষ্টা
- Update Time : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ৩৮ Time View

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াই গ্রামের সনাতন ধর্মাবলম্বী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জনাইল মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে স্কুল ছাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ছাত্রীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাবার সাথে জোনাইল বাজারে গিয়েছিল ওই স্কুল ছাত্রী। একা বাড়িতে যাওয়ার সময় জনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে কুরবান আলীর ছেলে হৃদয় হোসেন ১৮ স্কুল ছাত্রীকে কাঁধে তুলে নিয়ে পাশে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ইস্কুল ছাত্রী চিৎকার দিলে একজন এগিয়ে আসলে ছেড়ে দেয় হৃদয় হোসেন। স্কুলছাত্রী দৌড়ে বাড়িতে যাওয়ার পথে আবারো পথ রোধ করে ধর্ষণের চেষ্টা করে হৃদয় হোসেন। পরের স্থানীয় ব্যক্তিরা এগিয়ে আসলে কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্কুল ছাত্রীর বাবা বলেন, এই ঘটনা কাউকে জানালে আমাকেও আমার স্ত্রীকে হত্যা করার হুমকি দেয় হৃদয় হোসেন। নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আমি এই ঘটনার বিচার চাই হৃদয় হোসেনের বাবা কুরবান আলী বলেন। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার ছেলে এই ধরনের কোন ঘটনা ঘটায় নাই। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি। আয়না অনু ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























