১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝালকাঠিতে কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে  ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৭ Time View
আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃ  কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া ‘অবমাননাকর’ মন্তব্যের প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলা শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে সম্মিলিত নারী সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নারী নেত্রী রাকিবা আক্তার রিমু, নাসিমা বেগম, শিক্ষার্থী তানজিলা আক্তার ও মিতু আক্তারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কর্মজীবী নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নারীদের শ্রম, আত্মত্যাগ ও সম্মানকে অবমূল্যায়ন করে দেওয়া এ ধরনের মন্তব্য শুধু নারীদের নয়, পুরো সমাজকেই অপমান করার শামিল। তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের বক্তব্য নারীদের প্রতি বিদ্বেষ ও অসম্মানকে উসকে দেয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে ডা. শফিকুর রহমানের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে নারীদের সম্মানহানিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের প্রতি দাবি জানান তারা। #
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ঝালকাঠিতে কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে  ঝাড়ু মিছিল ও বিক্ষোভ

Update Time : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬