১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রায়পুরায় সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

রোমান
  • Update Time : ০৪:০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১৩২ Time View
রোমান পথিক, রায়পুরা: নরসিংদীর রায়পুরা উপজেলায় কুপিয়ে হত্যা করা হয়েছে চিহ্নিত সন্ত্রাসী আহমেদুল কবির অপু (৪৫)কে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা মরজাল ইউনিয়নের মরজাল হাইস্কুলের পেছনে ছমিলের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে রায়পুরা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহত আহমেদুল কবির অপু মরজাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে। পুলিশ জানায়, অপু একজন কুখ্যাত ও চিহ্নিত সন্ত্রাসী ছিলেন। তার বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ছিনতাই, মাদক কারবার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার ভাঙচুরের ঘটনায় অপু পালিয়ে যান। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তার উপস্থিতি নিয়ে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছিলেন।
এ ঘটনায় রায়পুরা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে। তবে এখনো হত্যার পরিকল্পনাকারী বা জড়িতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

রায়পুরায় সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

Update Time : ০৪:০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬