১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

Reporter Name
  • Update Time : ০৩:৩৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / ২৯৭ Time View
রোমান পথিক, রায়পুরা: নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
মনোনয়ন দাখিলকারীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বুকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বদরুজ্জামান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে তাহমিনা আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মশিউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী মেহেরুন নেহা খান, খেলাফত মজলিসের তাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন—গোলাপ মিয়া, জামাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ পানির হোসেন, সুলেমান খন্দকার ও ব্যারিস্টার তৌফিকুর রহমান।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নামবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে ১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

Update Time : ০৩:৩৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫