০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নাচোল পৌর সভায় ভিজিএফ বিতরণ 

Reporter Name
  • Update Time : ১০:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ২৭৮ Time View
মোঃ নজরুল ইসলাম, নাচোল উপজেলা সংবাদদাতা ( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ১শত পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সকালে নাচোল পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নীলুফা সরকার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি জানান, সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য নাচোল পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ১শত পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এদিকে নাচোল উপজেলার মোট চারটি  ইউনিয়নে  ১৭হাজার ৪৮৮টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবুল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়েছে। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি অফিসার সোহেল রানা, পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব  উপস্থিত ছিলেন।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নাচোল পৌর সভায় ভিজিএফ বিতরণ 

Update Time : ১০:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫