০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সংবিধান সংস্কারের পথ পদ্ধতি নিয়ে সমঝোতা না হলে তা হবে শহীদদের রক্তের সাথে প্রতারণা

Reporter Name
  • Update Time : ০২:২৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / ১৯২ Time View

নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা ইতিবাচক কিন্তু সংবিধান সংস্কার বিষয়ে সমঝোতা না হলে তা হবে শহীদদের রক্তের সাথে প্রতারণা, পাবনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বক্তারা এ কথা বলেন। পাবনার আমিনপুর উপজেলায় রাষ্ট্র সংস্কার আন্দোলন পাবনা জেলা কমিটির উদ্যোগে  ১৪ই জুন এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তারা একই সাথে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কার সভার দাবী করেন। তারা অভিযোগ করেন নির্বাচনের তারিখ নিয়ে বড় দলগুলো যত উদবিগ্ন, সরকারও সেসব চাপ নিয়ে যত পেরেশান; সংবিধান সংস্কারের একটা টেকসই পথ পদ্ধতি নিয়ে তারা ততই উদাসীন।

এ উদাসীনতায় ৯০ সালের তিন জোটের রুপরেখা ব্যর্থ করে দেবার মতো ষড়যন্ত্রও থাকতে পারে বলে সংশয় প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অভ্যুত্থানের শহীদদের আত্মদানের পরও যদি বড় দলগুলোর অনিহায় সংবিধান সংস্কার টেকসই পদ্ধতিতে না হয়, তাহলে তা শহীদদের রক্তদানের সাথে প্রতারণা হবে।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক (ভারপ্রাপ্ত) সোহেল শিকদার, অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, জাতীয় সমন্বয়ক লিটন কবিরাজ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম, পাবনা জেলা কমিটির আহ্বায়ক শেখ নাসিরউদ্দীন, সদস্য মো: মাহাতাব, আঙ্গুর বিশ্বাস, আলতাফ হোসেন, রিপন শেখ ও রাষ্ট্রচিন্তার সদস্য সাদ্দাম হোসেন। সভার সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য সচিব মাসুদ রানা, সঞ্চালনায় ছিলেন যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তি
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

সংবিধান সংস্কারের পথ পদ্ধতি নিয়ে সমঝোতা না হলে তা হবে শহীদদের রক্তের সাথে প্রতারণা

Update Time : ০২:২৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫