১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আনিছুর রহমান ,​নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ১৪ Time View
আনিছুর রহমান ,​নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব গুনাগারী এলাকায় খাল থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে তাঁদের হাতেনাতে আটক করা হয়। ​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাজিম উদ্দীন ও রবি দেব। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় নাজিম উদ্দীনকে ১০ দিন এবং রবি দেবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পূর্ব গুনাগরী এলাকার খ্রিস্টান অফিসসংলগ্ন একটি খাল থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের খবর পেয়ে সেখানে সরেজমিনে অভিযান চালানো হয়। এ সময় খাল থেকে বালু উত্তোলনরত অবস্থায় ওই দুজনকে আটক করে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে বাঁশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।
​স্থানীয় বাসিন্দারা জানান, খাল ও প্রাকৃতিক জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষিজমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অবৈধ বালু উত্তোলন রোধে কার্যকর ভূমিকা রাখবে।
​উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

বাঁশখালীতে খাল থেকে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ডবনাজিমকে ১০ ও রবিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

Update Time : ০৬:০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আনিছুর রহমান ,​নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব গুনাগারী এলাকায় খাল থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে তাঁদের হাতেনাতে আটক করা হয়। ​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাজিম উদ্দীন ও রবি দেব। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় নাজিম উদ্দীনকে ১০ দিন এবং রবি দেবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Sonali Shop – online shop in Bangladesh 