১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের বাড়ি ভাঙচুর ও দখলের চেষ্টা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ:) প্রতিনিধি
  • Update Time : ০৫:৫২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ:) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৪ নম্বর পার্বতীপুর ইউনিয়নের মেহেরপুর গ্রামে একটি হিন্দু সম্প্রদায়ের পরিবারের বসতভিটার জমি জবরদখল ও ভিক্ষু দিয়ে বাড়ি ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী এক পক্ষের এমন হুমকিতে চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর গ্রামের ওই হিন্দু পরিবারটি দীর্ঘ ৪৫ থেকে ৫০ বছর ধরে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ওই জমিতে বসতি স্থাপন করে বসবাস করে আসছে। এটিই তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। অভিযোগ রয়েছে, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কাশারিপাড়ার হাসনে বানু ওরফে মর্জিনা বেগম মালিকের জমির কিছু অংশ (প্রায় ২ কাঠা মত) তাদের বসতবাড়ির সীমানার মধ্যে পড়েছে দাবি করে প্রভাবশালীরা জোরপূর্বক বাড়ি ভেঙে জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছে। কোর্টের অ্যাড হক কমিশনার আক্তারুল ইসলাম কাছে সাংবাদিকরা উচ্ছেদের নোটিশ দেখতে চাইলে তিনি একটি ঘষামাজা নোটিশ দেখান। সেটা নোটিশ টি জাল মনে হয়।
ভুক্তভোগী অমিত কর্মকার, রঞ্জিত , হাবু কর্মকার কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমরা গত ৫০ বছর ধরে এই জায়গাতেই বসবাস করে আসছি। এই জায়গা ছাড়া আমাদের আর কোথাও কোনো জমি বা মাথা গোঁজার ঠাঁই নেই। আমরা তো জোর করে কিছু খাচ্ছি না। জমির প্রকৃত মালিক যদি ন্যায্য মূল্যে জায়গাটি আমাদের কাছে বিক্রি করেন, তবে আমরা তা কিনে নেব। কিন্তু কোনো অবস্থাতেই আমরা আমাদের শেষ সম্বল এই ভিটা ছাড়ব না।”
এলাকাবাসীর মতে, একটি দরিদ্র পরিবার দীর্ঘদিন ধরে যেখানে বসবাস করে আসছে, হঠাৎ করে জোরপূর্বক তাদের উচ্ছেদ বা বাড়ি ভাঙার চেষ্টা অমানবিক ও বেআইনি। এতে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এই অন্যায় জবরদখল ও উচ্ছেদচেষ্টা বন্ধ করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের বাড়ি ভাঙচুর ও দখলের চেষ্টা

Update Time : ০৫:৫২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬