০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার, জুমার নামাজ শেষে মাঠে নামল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- Update Time : ০২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৮ Time View

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শাহীবাগ সার্কিট হাউজ মোড় জামে মসজিদ এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় জনগণের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের কুফল, সামাজিক ক্ষতি এবং মাদক নির্মূলে জনসাধারণের ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় স্থানীয় জনগণ মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদারে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Tag :

























