০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

বাগমারায় রাতের আঁধারে ৫০ বিঘা তিন ফসলি কৃষিজমিতে অবৈধ পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মোঃ নাসিরউদ্দিন , সটাফ রিপোর্টার
  • Update Time : ০২:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ১০ Time View

মোঃ নাসিরউদ্দিন , সটাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের খয়রার বিলের মজিদপুর মৌজায় প্রায় ৫০ বিঘা উর্বর ও বহুফসলি কৃষিজমি দখল করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। গত বুধবার (১১ নভেম্বর) রাত থেকে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে এসব জমিতে খননকাজ শুরু করা হয়েছে। রাতের আঁধারে একাধিক ভেকু নামিয়ে বিশাল এই ফসলি মাঠ পুকুরে পরিণত করার ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয় কৃষক ও জমির মালিকদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের বেলা প্রশাসনের নজর এড়াতে অভিযুক্তরা রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চালাচ্ছে। এলাকাবাসী ও ভুক্তভোগী জমির মালিকদের অভিযোগ, মজিদপুর গ্রামের আজাদ এবং নজের আলী মাস্টারের ছেলে মো. বাবুর নেতৃত্বে একটি চক্র এই অবৈধ পুকুর খননের পরিকল্পনা ও বাস্তবায়ন করছে।
ভুক্তভোগী জমির মালিকদের দাবি, তাঁদের কোনো ধরনের সম্মতি না নিয়েই উল্টো ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক জমি দখলে নিয়ে খননকাজ চালানো হচ্ছে। এতে পৈতৃক জমির মালিকানা হারানোর পাশাপাশি নিজেদের জীবিকা ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা।
স্থানীয় কৃষকরা জানান, খয়রার বিলের এই জমিগুলো অত্যন্ত উর্বর এবং দীর্ঘদিন ধরে এখানে সারা বছর নানা ধরনের ফসল উৎপাদিত হয়ে আসছে। প্রায় ৫০ বিঘা আয়তনের এই বহুফসলি জমি পুকুরে পরিণত হলে এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। একই সঙ্গে বিলের প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং শত শত কৃষক পরিবারের খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এ ঘটনায় মজিদপুর মৌজার জমির মালিক ও এলাকাবাসীর পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে অবহিত করে জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আবেদনে চলমান অবৈধ খননকাজ বন্ধ, ভেকু মেশিন জব্দ ও অপসারণ, জমির মালিকদের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
তবে ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনকে জানানোর পরও এখন পর্যন্ত ঘটনাস্থলে দৃশ্যমান কোনো অভিযান পরিচালনা করা হয়নি। বরং গত রাতে নতুন করে আরও পাঁচটি ভেকু মেশিন বিলে নামানোর খবরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এলাকাবাসীর ভাষ্য, তাঁরা কোনো ধরনের রক্তক্ষয়ী সংঘাত বা আইনশৃঙ্খলার অবনতি চান না; কেবল নিজেদের বৈধ কৃষিজমি ও জীবিকা রক্ষা করতে চান। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই প্রশাসন যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে খননকাজ বন্ধ ও দোষীদের আইনের আওতায় আনে—এমনটাই দাবি স্থানীয়দের।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আজাদ ও মো. বাবুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

বাগমারায় রাতের আঁধারে ৫০ বিঘা তিন ফসলি কৃষিজমিতে অবৈধ পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Update Time : ০২:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬