০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
sonalishopbd.com

চম্পকনগর ইউনিয়ন পরিষদে জনসচেতনতামূলক ব্যানার স্থাপন করল ‘ঐক্যবদ্ধ বিজয়নগর’

মাহমুদুল হাসান জামিল , বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : ০২:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৪ Time View

মাহমুদুল হাসান জামিল , বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে চম্পকনগর ইউনিয়ন পরিষদে জনসচেতনতামূলক ব্যানার স্থাপন করেছে সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ বিজয়নগর’।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, চম্পকনগর ইউনিয়ন পরিষদে উদ্যোক্তার নিয়মিত অনুপস্থিতির বিষয়টি প্রায় দুই মাস আগে তাদের নজরে আসে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাবে সংগঠনটি।

এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে জাহিদুল হাসান ইসরাফিল বলেন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি পর্যায়ক্রমে বিজয়নগর ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ব্যানার স্থাপন করা হবে। একই সঙ্গে দুর্নীতি, অনিয়ম ও নাগরিক ভোগান্তির বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

সংগঠন সূত্রে জানা যায়, ইতোমধ্যে বিজয়নগরের সাতটি ইউনিয়নে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় অষ্টম ইউনিয়ন হিসেবে চম্পকনগর ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবপ্রবাসী স্থানীয় বাসিন্দা কামাল হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাওলানা আবুল হাসান কল্যাণপুরীসহ ‘ঐক্যবদ্ধ বিজয়নগর’-এর সদস্যরা।

উপস্থিত অতিথিরা সংগঠনটির জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। এ সময় কামাল হোসেন সংগঠনের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন এবং জনস্বার্থে এ ধরনের উদ্যোগে সর্বস্তরের মানুষকে পাশে থাকার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

sonalishopbd.com

চম্পকনগর ইউনিয়ন পরিষদে জনসচেতনতামূলক ব্যানার স্থাপন করল ‘ঐক্যবদ্ধ বিজয়নগর’

Update Time : ০২:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬