sonalishopbd.com
সুন্দরগঞ্জে সর্বানন্দের সার্বিক উন্নয়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান
- Update Time : ১২:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৩ Time View


শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬নং
সর্বানন্দ ইউনিয়নে আবারও চেয়ারমান পদে প্রতিদ্ব›িদ্বতা করতে যাচ্ছেন সাবেক চেয়ারম্যান
মাহবুবুর রহমান। তিনি একবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি ৩য় বারের
মতো চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করবেন। সর্বানন্দের সার্বিক উন্নয়নে তার অবদান যথেষ্ট
রয়েছে বলে এলাকাবাসী মনে করেন।
এলাকাবাসী জানান, চেয়ারম্যান থাকাকালীন মাহবুবুর রহমান সর্বানন্দ ইউনিয়নকে একটি
মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ
ব্যবস্থার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে তিনি সব সময়
পাশে থেকেছেন। বিশেষ করে গ্রাম আদালতকে কার্যকর করতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। গ্রাম
আদালতের মাধ্যমে তিনি গ্রামের ছো-খাটো বিরোধ মীমাংসা করিয়া দিয়াছেন। এতে করে
সাধারণ মানুষ হয়রানী থেকে মুক্তি পান। কোর্ট কাচারীতে গেয়ে টাকা ও সময় নষ্ট করতে হয়নি।
গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়-বিচার নিশ্চিত করায় সর্বানন্দের শান্তি-শৃঙ্খলা বজায় ছিল।
বিভিন্ন ভাতা ও বিভিন্ন কার্ড বিতরণের ক্ষেত্রেও তিনি স্বচ্চতা বজায় রেখেছেন।
sonalishopbd.com
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি সকল ভাতা তিনি প্রকৃত
অসহায় মানুষের মাঝে পৌছে দিয়েছেন। ভিজিডি, ভিজিএফ, টিসিবি কার্ডসহ সকল
সরকারি সুযোগ সুবিধা তিনি দলমত নির্বিশেষে গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ
করেছেন। তার সময়ে ভাতা ও কার্ড নিয়ে কোন অনিয়মের অভিযোগ উঠেনি। আগামীতে তিনি
সর্বানন্দকে আরও এগিয়ে নিতে চান। তার ভবিষ্যত পরিকল্পনা অত্যন্ত সুন্দর সাবলিল। আগামীতে
নির্বাচিত হলে তিনি উক্ত ইউনিয়নের সকল কাচা রাস্তা পাকা করার উদ্যোগ নিবেন। শিক্ষার মান
উন্নয়নে প্রতিটি স্কুল মাদ্রাসায় নজর দিবেন। স্বাস্থ্য সেবায় মানুষের দোরগরায় পৌছে দিতে
কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও সচল করবেন। তিনি আরও বলেন আগামীতে গ্রাম আদালতকে
আরও শক্তিশালী করা হবে। যাতে গ্রামের কোন মানুষ হয়রানীর শিকার না হয়। কার্ড ও ভাতা বিতরণে
আনা হবে আরও স্বচ্ছতা। কোন গরীব অসহায় মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত
না হয় সেেিদক বিশেষ নজর দেয়া হবে। মাদক ও বাল্যবিবাহ মূক্ত সর্বানন্দ গড়তে তিনি যুব
সমাজকে সাথে নিয়ে কাজ করবেন। কৃষকদের সার, বীজ ও কৃষি সহায়তা পেতে যাতে কোন কষ্ট না
হয় সেদিকেও তিনি খেয়াল রাখবেন।
এলাকাবাসী বলেন, মাহবুবুর রহমান একজন সৎ, পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তিনি কথা দিয়ে
কথা রাখেন, তাই আগামী নির্বাচনে সর্বানন্দের মানুষ তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
সর্বানন্দের সার্বিক উন্নয়নে মাহবুবুর একটি আস্থার নাম।


























