sonalishopbd.com
সুন্দরগঞ্জে উন্নয়নের ধারাবাহিকতায় আবারও আলোচনায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লেবু
- Update Time : ০১:০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ৩৯ Time View


শাহ মোঃ রেদওয়ান, ভ্রাম্যমান প্রতিনিধি গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৩নং
তারাপুর ইউনিয়নে উন্নয়নের ধারাবাহিকতায় আবারও আলোচনায় মানুষের আস্থা ও ভরসার প্রতীক
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম লেবু (এলএলবি)। তিনি তিনবারের সফল চেয়ারম্যান।
এবার পঞ্চমবারের চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা
প্রায় ৩৪ হাজার।

চেয়ারম্যান থাকাকালীন তার দৃশ্যমান কর্মকান্ড ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক প্রশংসিত
হয়েছে। তার উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে ইউনিয়নের সকল কাঁচা রাস্তার আইডি করণ।
ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ ও চালুকরণ যা বিগত দিনে ছিল না। বর্তমানে সেখান থেকে নিয়মিত
নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। ইউনিয়নের ৮৭টি মসজিদে কম-বেশি অনুদান প্রদান, ঈদগাহ
মাঠে, কবরস্থানে জমি দান সহ উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান। শ্মশান ঘাটে জমিদান
সহ উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদান ও নতুন শ্মশানঘাট নির্মাণ। মন্দিরের অবকাঠামো
উন্নয়নে সহযোগিতা প্রদান সহ প্রতিবছর দূর্গা উৎসবে হিন্দু সম্প্রদায়ের মাঝে
মতবিনিময় ও অনুদান প্রদান।
যোগাযোগের ক্ষেত্রে তিনি ৪ কিলোমিটার সংস্কার করেছেন। কালীতলা থেকে ইমামগঞ্জ পর্যন্ত
দৃশ্যমান রাস্তা নির্মাণ করেছেন। একটি মাধ্যমিক স্কুলে জমিদান সহ প্রতিষ্ঠা করেছেন। জমি
দানসহ ৯টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। ৯টি ওয়ার্ডে সিসি রাস্তা নির্মাণ
করেছেন। যা দৃশ্যমান। বিভিন্ন রাস্তার গুরত্বপূর্ণ স্থানে লাইটিং ব্যবস্থা চালু করেছেন।
মানবিক ক্ষেত্রে এ পর্যন্ত ৭০৮টি পরিবারের দৃশ্যমান আবাসিক ব্যবস্থা নিশ্চিত করেছেন।
তিনি নিজ অর্থায়নে দুঃস্থ মানুষের মাঝে ১০ হাজার নলকূপ প্রদান করাসহ ৫ হাজার স্যানিটেশন
ব্যবস্থা চালু করেছেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় অসংখ্য বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,
শিক্ষাভাতা ও গর্ভবর্তী ভাতা কোন বিনিময় ছাড়াই প্রদান করেন। টিসিবি কার্ড, খাদ্যবান্ধব
কার্ড, ভিজিডি কার্ড ও ভিজিএফ কার্ড তিনি কোন ধরণের বিনিময় ছাড়াই প্রদান করেন।
ন্যায়-বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত পরিচালনায় তার অভূতপূর্ব সাফল্য রয়েছে।
ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করে তিনি অসহায় মানুষকে হয়রানী
থেকে মুক্ত করেছেন।
তার ভবিষ্যত কর্ম পরিকল্পনায় রয়েছে শিশুদের শ্রম বন্ধ করা, ভিক্ষাবৃত্তি বন্ধ, অসহায় মানুষদের
পুর্নবাসন এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন। তিনি তারাপুর
ইউনিয়নকে মাদকমুক্ত ও জুয়ামুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান।
এলাকাবাসীর মতে একজন শিক্ষিত ও মানবিক চেয়ারম্যান হিসেবে আমিনুল ইসলাম লেবু
(এলএলবি) তারাপুর ইউনিয়নে ইতিমধ্যে একটি আস্থার নামে পরিণত হয়েছে।






















