০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধার নামে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আমিনুল ইসলাম ,ঝালকাঠি প্রতিনিধি
- Update Time : ০২:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ৭ Time View

আমিনুল ইসলাম ,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ আব্দুল হাই বাবুল সিকদারের নামে অপপ্রচার চালানোর অভিযোগ এনে মঙ্গলবার সকালে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে আব্দুল হাই বাবুল সিকদার বলেন, তিনি উপজেলার নৈকাঠি এলাকার মৃত আব্দুর রশিদ সিকদারের ছেলে। নিজের জমিজমা ও বাগানবাড়ি দেখাশোনা করে তিনি জীবনযাপন করছেন। তার দাবি, নৈকাঠি গ্রামের প্রয়াত হেমন্ত কুমারের ছেলে প্রদীপ কুমারের জমি ভিপি সম্পত্তির আওতায় চলে যাওয়ায় তা উদ্ধারের জন্য প্রদীপ কুমার মামলা করেন। ওই মামলার কার্যক্রম পরিচালনার সঙ্গে তিনি আব্দুল হাই বাবুল সিকদারকে যুক্ত করেছেন। মামলায় সরকারের বিরুদ্ধে রায় পাওয়ার পর স্থানীয় একটি মহল ক্ষুব্ধ হয়ে তাঁর ও প্রদীপ কুমারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আব্দুল হাই বাবুল সিকদার আরও বলেন, ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে আপিল চলমান রয়েছে। মানববন্ধনে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে তিনি বলেন, কাউকে ভিটাছাড়া করা কিংবা হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Tag :

























