০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বাঁশখালী শ্বশুরবাড়িতে হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন

মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০৬:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১১০ Time View

চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এক মধ্যবয়সী নারীকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

২৪ মার্চ (মঙ্গলবার) রাত আনুমানিক ৮ টার দিকে জলদি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড গুড়াটুনির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী জান্নাতুল মাওয়া এই ঘটনায় বাঁশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় কয়েক বছর আগে তার ভাইয়ের বিয়েতে স্বামীর বোনদের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ভুক্তভোগীর দাবি, ঈদ উপলক্ষে বাবার বাড়ি থেকে ফিরে আসার পর স্বামীসহ পরিবারের সদস্যরা মিলে তাকে হাত-পা বেঁধে মারধর করে।
এ সময় গলায় পাড়া দিয়ে চিপে ধরা, কাঠের লাকড়ি দিয়ে আঘাতসহ অমানবিক নির্যাতন করা হয়। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা তাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের হুমকি দিয়ে সরিয়ে দেয়।
পরে ভুক্তভোগীর ভাই জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী আরো অভিযোগ করে বলেন, তার স্বামী পরকীয়ায় জড়িত এবং যৌতুকের জন্য তাকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

বাঁশখালী শ্বশুরবাড়িতে হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন

Update Time : ০৬:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬