বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে চিকিৎসা সেবা দেখলেন এমপি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম
- Update Time : ০৩:০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ৯৭ Time View

চট্টগ্রাম, বাঁশখালী প্রতিনিধি ( মোঃ জসীম উদ্দীন):
চট্টগ্রাম (১৬) বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শন করেছেন।
গত ১৮ মার্চ বুধবার বেলা ১২টায় পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। প্রত্যেক চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন, তাঁরা সময়মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না।
এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না, তার খোঁজখবর নেন।

তিনি ব্যক্তিগত অর্থায়নে ওয়াশরুম ও বৈদ্যুতিক লাইনসহ জরুরি বাস্তবায়িত সংস্কার কাজ পরিদর্শন করেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সপরিদর্শন শেষে,জহিরুল ইসলাম এমপি জানান, সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে যেন বঞ্চিত না হন, এ জন্য জরুরি বিভাগ পরিদর্শন করা হয়। রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জানতে চান।































