০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পঞ্চগড়ে বিএডিসির আলুবীজ জোনে চূড়ান্ত মাঠ পরিদর্শন ,মানসম্মত ও রোগমুক্ত বীজ আলু নিশ্চিত করতে তদারকি জোরদার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১২:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৪ Time View

পঞ্চগড় প্রতিনিধি: এম এ কাফি : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পঞ্চগড় আলুবীজ জোনের আওতায় পরিচালিত বীজ আলু উৎপাদন কার্যক্রমে গুণগত মান ও রোগমুক্ত বীজ নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিবিড় তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে জোনের অধীন ৪৩টি ব্লকে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে মোট ৫৮৫ দশমিক ৭৫ একর জমিতে বীজ আলু উৎপাদন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উৎপাদন কার্যক্রমের চূড়ান্ত ধাপে সম্প্রতি দুই দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলার ভাওলাপাড়া অঞ্চলসহ বিভিন্ন ব্লকের বীজ আলুর মাঠ সরেজমিনে পরিদর্শন করেন বিএডিসিসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল নির্ধারিত কৃষি প্রযুক্তি অনুসরণ, রোগবালাই পরিস্থিতি, সার ও বালাইনাশক ব্যবস্থাপনার যথাযথ বাস্তবায়ন এবং উৎপাদিত বীজ আলুর মান যাচাই।

https://www.facebook.com/obaidul1991

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—
মো. সাখওয়াদ হোসেন, উপব্যবস্থাপক (বীপ্রকে), বিএডিসি, ঢাকা;
মো. আব্দুল মতিন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), পঞ্চগড়;
মো. শামসুজ্জোহা প্রামাণিক, উপপরিচালক (আলুবীজ), বিএডিসি, পঞ্চগড়;
মো. আসাদুজ্জামান খান, উপপরিচালক (মান নিয়ন্ত্রণ), রংপুর;
মো. মোজাহারুল ইসলাম, উপপরিচালক (বীবি), দিনাজপুর অঞ্চল;
মো. শহিদুল ইসলাম, বহিরাঙ্গন কর্মকর্তা, বীজ প্রত্যায়ন এজেন্সি, পঞ্চগড়;
মো. জাকারিয়া বারী, বৈজ্ঞানিক কর্মকর্তা, দেবীগঞ্জ;
মো. ইমরান আলী, ভারপ্রাপ্ত সহকারী পরিচালক, আলুবীজ, পঞ্চগড়;
মো. আহসান হাবীব, উপসহকারী পরিচালক, আলুবীজ, পঞ্চগড়সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মকর্তারা মাঠপর্যায়ে বীজ আলুর সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং কোথাও প্রযুক্তিগত ঘাটতি বা ব্যবস্থাপনাগত ত্রুটি রয়েছে কি না তা যাচাই করেন। পাশাপাশি চুক্তিবদ্ধ চাষিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে মানসম্মত বীজ উৎপাদনে দায়িত্বশীলতা এবং নির্ধারিত নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিএডিসি কর্মকর্তারা জানান, মানহীন বা রোগাক্রান্ত বীজ আলু কৃষি উৎপাদন ব্যবস্থার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে বীজ আলুর গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মাঠ পরিদর্শন, কারিগরি তদারকি ও প্রয়োজনীয় হস্তক্ষেপ অব্যাহত রাখা হবে।
বিএডিসি সূত্রে জানা যায়, চলতি উৎপাদন মৌসুমে সানশাইন, এস্টারিক্স, ডায়মন্ড, কার্ডিনাল, মিউজিকা, কুম্বিকা, কারেজ, ৭-ফোর-৭ ও সান্তানা—এই উচ্চ ফলনশীল ও রোগমুক্ত জাতের বীজ আলু উৎপাদন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে কৃষকের হাতে নির্ভরযোগ্য বীজ আলু সরবরাহ নিশ্চিত হবে এবং দেশের আলু উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

পঞ্চগড়ে বিএডিসির আলুবীজ জোনে চূড়ান্ত মাঠ পরিদর্শন ,মানসম্মত ও রোগমুক্ত বীজ আলু নিশ্চিত করতে তদারকি জোরদার

Update Time : ১২:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬