০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০১:০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩ Time View

স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমানের সাথে স্থানীয় নেতা-কর্মীদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাচোল জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নাচোল উপজেলা ও পৌর জামায়াতের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নেতা-কর্মীরা। শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, উপজেলা সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, জেলা সহকারী সেক্রেটারী: ইয়াহ্ইয়া খালেদ, ঢাকা উত্তরা থানা আমীর ইব্রাহীম খলিল, পৌর আমীর মনিরুল ইসলাম,
পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান: আমিনুল হক, বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের হাত ধরে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ড. মু. মিজানুর রহমান উপস্থিত নেতা-কর্মীদের ধন্যবাদ জানান এবং আগামীতে সাধারণ মানুষের পাশে থেকে একটি ইনসাফভিত্তিক সমাজ ও এলাকা গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
Tag :






















