০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নাচোলে আলেমদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০২:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ৭ Time View
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আয়োজনে আলেমদের সম্মানে এক ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে উপজেলার বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওলামা বিভাগ নাচোল উপজেলা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সহ-সেক্রেটারি ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওমর ফারুক।
​মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজ থেকে অন্যায় ও অবিচার দূর করতে আলেমদের ভূমিকা অপরিসীম। নাচোল উপজেলাকে কুরআন ও সুন্নাহর আদর্শে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে আলেমদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রভাষক ইয়াকুব আলী আমীর, নাচোল উপজেলা ও ​মাওলানা মোবারক হোসেন, সেক্রেটারী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, নাচোল উপজেলা পরিষদ, ​ডাঃ রফিকুল ইসলাম, নায়েবে আমীর, নাচোল পৌরসভা।
​বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে ওলামায়ে কেরামদের পরামর্শ ও দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। নাচোল উপজেলাকে কুরআন-সুন্নাহর ভিত্তিতে একটি আদর্শ জনপদে পরিণত করতে উপস্থিত সকল আলেমদের থেকে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়।
​ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

নাচোলে আলেমদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভা

Update Time : ০২:০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬