নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৬২ Time View

আবুনাঈমরিপন:স্টাফ রিপোর্টার : নরসিংদীর ব্রাক্ষন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ৯৫ ইং সনের ছাত্রদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান মাস উপলক্ষে,১৯ইং মার্চ বৃহস্পতিবার, ২৯ রমজান উপলক্ষে ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর ক্লাসরুমে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত আলোচনা সভায়,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৯৯৫ ইং এস এস সি শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। সারা দেশের কর্মজীবী ৯৫ শিক্ষার্থী বন্ধু দের মধ্যে এমন একটি দিন প্রতি বছর যেন খুঁজে পাই সে আশায় একটি বছর পার করতে হয় ৯৫ এস এস সি শিক্ষার্থীদের। শত ব্যস্ততার মাঝেও খুঁজে পান অতিতের স্মৃতিময় দিন ,আনন্দ উল্লাস এরই মাঝে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলেন অনেকেই। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনা শেষে মোনাজাত করেন ব্রাহ্মন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই স্যার। উপস্থিত ছিলেন ১/মোঃ আকরামুল হাসান মিন্টু। ২/এস.এ.এম আরবাতুজ্জামান (প্রলয়)। ৩/ মোঃ আমজাদ হোসেন (শাহীন) । ৪/ মোঃ মাহবুবুর রহমান (সেলিম)। ৪/ মোঃ সাইদুর রহমান (রবিন)। ৫/মোঃ নিপু । ৮/ মোঃ সুমন। ৯/ এডভোকেট রফিকুল ইসলাম । ৯ / সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রধান প্রমুখ।




























