০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট জেল, জরিমানা ও অর্থদন্ড
আবুনাঈম রিপন
- Update Time : ০৩:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ৫২ Time View

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে উপজেলা নির্বাহী অফিসার,সদর, নরসিংদী,আসমা জাহান সরকার এর নেতৃত্বে ২৪ইং মার্চ মঙ্গলবার,উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে অকটেন বিক্রির অপরাধে ২-টি পৃথক মামলায় ২ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৭ও ১০ দিনের জেল ও ৭-হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং আদায় করা হয়েছে। এছাড়াও দুটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ২-টি পৃথক মামলায় ২-টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদীর পরিদর্শক ও নরসিংদী মডেল থানা পুলিশের একটি টিম।
Tag :


























