১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঢাকা থেকে ১৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০১:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / ৪১১ Time View

মোঃ জালাল উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জঃ অস্ত্র ও মারামারি মামলায় দীর্ঘ ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ আলীকে (৩১) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মহল্লার সোহবুল হকের ছেলে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। এসময় এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও এএসআই স্বপন কুমারসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, অস্ত্র মামলায় ১৭ বছর ও মারামারি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফ। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া আরও চারটি জিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে।

id

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ঢাকা থেকে ১৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Update Time : ০১:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫