০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ট্রফিক্যাল নীটেক্স লিমিটেড (মন্ডল গ্রুপ)–এ শ্রমিক আন্দোলন ও ৩০০ শ্রমিকের কর্মহীন হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮২ Time View

                                                                                                         বিবৃতি

কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ, চান্দরা এলাকায় অবস্থিত ট্রফিক্যাল নীটেক্স লিমিটেড (মন্ডল গ্রুপ)–এ সাম্প্রতিক শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা গভীর উদ্বেগজনক।
অভিযোগ রয়েছে, কারখানার কিছু শ্রমিককে সামনে রেখে পরিকল্পিতভাবে আন্দোলন সংগঠিত করা হয়। শ্রমিক নেতাদের মধ্যেই কয়েকটি পৃথক গ্রুপ সক্রিয় ছিল। একটি গ্রুপ শ্রমিকদের উত্তেজিত ও উসকানি দেওয়ার ভূমিকা পালন করে, অন্য একটি গ্রুপ আন্দোলনকারীদের গাড়িতে করে বিভিন্ন স্থানে নিয়ে যায়। একই সঙ্গে আরেকটি পক্ষ শ্রমিকদের পক্ষে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দায়ের করে।
স্থানীয়ভাবে গুরুতর অভিযোগ উঠেছে যে, এসব গ্রুপের মধ্যে সমন্বয় করে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং প্রায় ২৫,০০,০০০ (পঁচিশ লাখ) টাকা আদায় করা হয়। পরবর্তীতে প্রায় ৩০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন বলে জানা গেছে। এতে শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছে।
শ্রমিকদের ন্যায্য দাবি আদায় অবশ্যই বৈধ অধিকার। তবে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ব্যক্তিস্বার্থে শ্রমিকদের ব্যবহার করে থাকে, সেটি অত্যন্ত নিন্দনীয় এবং দৃষ্টান্তমূলক তদন্তের দাবি রাখে।

আমি সংশ্লিষ্ট প্রশাসন, শ্রম অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি—
ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে,
প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে,
কর্মহীন শ্রমিকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিতে।
শ্রমিকের ঘাম যেন কারও ব্যক্তিস্বার্থের হাতিয়ার না হয়—এটাই আমাদের প্রত্যাশা। ইনসাফ, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠাই হোক সকলের লক্ষ্য।
===========মো: জাহিদ হাসান (গণমাধ্যম ও মানবাধিকার কর্মী)

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

ট্রফিক্যাল নীটেক্স লিমিটেড (মন্ডল গ্রুপ)–এ শ্রমিক আন্দোলন ও ৩০০ শ্রমিকের কর্মহীন হওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি

Update Time : ০৫:০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬