০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

[]পলাশে মোবাইল কোর্ট অভিযান তিন ব্যবসায়িকে অর্থদণ্ড

Reporter Name
  • Update Time : ০৪:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / ২৫৮ Time View

বিল্লাল হোসেন নিজস্ব প্রতিবেদক ঃ

[]

অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত ও মূল্য তালিকা না থাকায় জরিমানা ইরানী বেকারী, সানজিদা ফুড প্রোডাক্ট ও প্রো: সাইফ ট্রেডার্সকে অর্থদণ্ড, নরসিংদীর পলাশ উপজেলার নতুন বাজার এলাকায় ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ জুন) সকাল ১১টায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবক্কর ছিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘প্রো: সাইফ ট্রেডার্স’ নামক মুদি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। অপরদিকে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ‘ইরানী বেকারী’ ও ‘সানজিদা ফুড প্রোডাক্ট এন্ড বেকারী’— এই দুইটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবক্কর ছিদ্দিকী জানান, অভিযুক্ত দোকানগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ২৬ ধারা এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছে। অভিযানে মোড়কবিহীন ও নিম্নমানের খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় এই জরিমানা করা হয়। অভিযানে পলাশ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পলাশ থানা পুলিশের একটি টিম সহায়তা করে। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বাজারে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত এমন অভিযান চলবে। কেউ আইন লঙ্ঘন করলে তাকে ছাড় দেওয়া হবে না। স্থানীয় ভোক্তারা মোবাইল কোর্ট পরিচালনার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে শৃঙ্খলা ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

[]পলাশে মোবাইল কোর্ট অভিযান তিন ব্যবসায়িকে অর্থদণ্ড

Update Time : ০৪:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫