০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
 নরসিংদীর রায়পুরায় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক এজাজুল হক এজাজ স্যারের মৃত্যু

রায়পুরায় প্রভাষক এজাজের মৃত্যুতে শোকসভা, সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুসিক্ত শ্রদ্ধা

রোমান পথিক
  • Update Time : ০৬:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ৫৬ Time View
রায়পুরা প্রতিনিধি:   নরসিংদীর রায়পুরায় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক এজাজুল হক এজাজ স্যারের মৃত্যুতে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুরে কলেজের মিলনায়তন কক্ষে এ শোকসভার আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মরহুমের স্বজনরা অংশ নেন। শোকসভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক ভূঁইয়া মোহন।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ খন্দকার, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফাইজুর রহমান, জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ ও সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, ভৈরব মহিলা কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, চাঁন্দেরকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বাইজিদুর রহমান, দাতা সদস্য গিয়াস উদ্দিন, দাতা সদস্য আশরাফ উদ্দিন মানিক, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ইদ্রিস আলী সহ মরহুমের পরিবারবর্গ অনেকে।
                                                                                                https://www.facebook.com/obaidul1991
এতে কলেজ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন। বক্তারা মরহুম এজাজুল হক এজাজের কর্মময় জীবন, সততা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর গভীর মমত্ববোধের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, পথপ্রদর্শক ও সৎ মানুষ। তাঁর অকাল মৃত্যুতে কলেজ পরিবার একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।
শোকসভার শুরুতে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোকসভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

 নরসিংদীর রায়পুরায় রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক এজাজুল হক এজাজ স্যারের মৃত্যু

রায়পুরায় প্রভাষক এজাজের মৃত্যুতে শোকসভা, সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুসিক্ত শ্রদ্ধা

Update Time : ০৬:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬