১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝিনাইগাতীতে বিজিবির পৃথক অভিযানে মাদক ও গরু উদ্ধার চোরাকারবারি পলাতক

এম,শাহজাহান
  • Update Time : ০২:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ২৩৪ Time View

  ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪শ ৯৭পিস মদের বোতলসহ ২টি গরু উদ্ধার করেছে তাওয়াকুচা কেম্পের বিজিবি। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঝিনাইগাতী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ছোট গজনী থেকে মদ ও খাড়ামুড়া এলাকা থেকে ২টি ভারতীয় গরু (গাভী) উদ্ধার করা হয়।

এবিষয়ে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা ক্যাম্পের বিজিবি কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি’র দুটি টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে ছোট গজনী এলাকা থেকে ভারতীয় ৪শ ৯৭পিস মদের বোতল এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় চোরা কারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য ৭ লাখ ৪৫ হাজার ৫শত টাকা এবং দুটি গরুর মুল্য আনুমানিক ২লাখ ২০ হাজার টাকা। ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বিজিবি’র

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

ঝিনাইগাতীতে বিজিবির পৃথক অভিযানে মাদক ও গরু উদ্ধার চোরাকারবারি পলাতক

Update Time : ০২:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫