চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদি এলাকার ৪ ও ৫ নং ওয়াড়ে সামাজিক বনায়ন
বাঁশখালীতে সামাজিক বনায়নের নামে বসতভিটার গাছ নিলামে দেওয়াই এলাকাবাসীর প্রতিবাদ
- Update Time : ১২:৫৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
- / ১৮৩ Time View

বাঁশখালি প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদি এলাকার ৪ ও ৫ নং ওয়াড়ে সামাজিক বনায়নের নামে বসতবিটার গাছ নিলাম দেওয়ার প্রতিবাদে এলাকার দরিদ্র কৃষক, স্থায়ী বাসিন্দারা বনায়ন রক্ষায় প্রতিবাদ সভা রাত ১০ টায় জলদী স্হানীয় গ্রাম বাসিরা শাহ অলি উল্লাহ( রা) জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে এলাকাবাসীরা বলেন আমরা দীর্ঘ কয়েক বছর যাবত আমাদের দখলীয় ভূমিতে অত্যন্ত পরিশ্রম ও ব্যক্তিগত অর্থ ব্যয়ে বিভিন্ন ফলজ ও বনজ চারা রোপণ করে আসছি। বর্তমানে গাছগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবারের ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তার প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আমরা অবগত হয়েছি যে, উক্ত গাছগুলো সামাজিক বনায়নের আওতাভুক্ত দেখিয়ে নিলাম বা কাটার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অথচ এ বাগানটি আমাদের নিজস্ব শ্রম ও অর্থব্যয় সহ সযত্নে রক্ষণাবেক্ষণ এর মাধ্যমে গড়ে উঠেছে।
এই গাছগুলো যদি এই মুহূর্তে কাটা বা নিলাম করা হয়, তবে আমরা শতাধিক পরিবার আর্থিকভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হব। এবং এলাকার পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে।
প্রতিবাদ সভায় এলাকাবাসী প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আমরা খুবই দরিদ্র। আমাদের মানবিক দিক বিবেচনা করে এবং আমাদের জীবিকার স্বার্থে জঙ্গল জলদি এলাকার উক্ত গাছগুলো নিলাম কর্তন না করা। যদি সরকারের একান্ত প্রয়োজনে কর্তন করতে হয়, তাহলে সরেজমিনে আমাদেরকে তদন্ত-পূর্বক শতাধিক পরিবারের ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার করা।




























