নাটোর সিংড়া প্রশাসনের অভিযানে অবৈধ মাটিকাটা ১৬ টি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ
- Update Time : ১২:৩৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৪ Time View

মোঃ ফরিদুল ইসলাম তালুকদার, নাটোর প্রতিনিধি : ১৬ টি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হলেও উপজেলার বিভিন্ন স্থানে এখনো প্রশাসনকে প্রত্যাখ্যান করে অবৈধভাবে মাটি বিক্রয়ের লক্ষ্যে ধানি জমিতে পুকুর খনন অব্যাহত রয়েছে। ভেকু ব্যবসায়ীদের নতুন কৌশল। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে তিন ফসলী ধানি জমিতে পুকুর খনন অব্যাহত দেখেছেন। মসজিদ মাদ্রাসায় একটু কম টাকায় মাটি সরবরাহ করছেন আর তার চাইতে লুকোচুরি করে বিভিন্ন বাসা বাড়ির নিচু জায়গায় ভরাট করে দেয়া হচ্ছে চড়া দামে, এক ট্রাক মাটির মূল্য ১০০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত। এছাড়া ব্যবসায়ীরা আরেকটি কৌশল করেছেন,দিনে ভেকু লুকিয়ে রাখে আর গভীর রাতে পুকুর খনন শুরু করেন। ভেকু ব্যবসায়ীরা ভালো ভাবে জানেন , রাতে প্রশাসন ও সাংবাদিকরা কেহই ঘটনাস্থলে আসতে পারবে না, আর এই সুযোগ বুঝে ভেকু দিয়ে ৩ ফসলি ধানি জমিতে পুকুর খনন করে আসছেন। ভেকু ব্যাবসায়ীদের জিজ্ঞাসা করা হলে তারা জানান, মসজিদ মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে মাটি সরবরাহ করছি। তারা লুকোচুরি করে বিভিন্ন স্থানে মাটি বিক্রয় করছেন। প্রশাসন ও সাংবাদিকরা ঘটনাস্থলে এলে মসজিদ মাদ্রাসা দেখিয়ে দেন। আমরা মুসলমান আমরা সবাই চাইবো মসজিদ মাদ্রাসার উন্নয়ন হোক। কিন্তু মসজিদ মাদ্রাসার নামে গোপনে মাটি বিক্রয় করা হচ্ছে আর ধানি জমিতে পুকুর খনন করা হচ্ছে। এভাবে পুকুর খনন অব্যাহত থাকলে দেশে দুর্ভিক্ষ অভাব দেখা দিবে আর তখন এর দায়ভার পড়বে সরকারের উপরে। অপরদিকে ১৬টি ভেকুর ব্যাটারি জব্দ হওয়া ব্যবসায়ীরা জানান,সিংড়া উপজেলায় প্রায় ইউনিয়ন পর্যায়ে অনুরূ ভাবে ব্যবসা চলছে। কলম ইউনিয়নে কয়েকটি ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে। বিধায় জব্দ হওয়া ব্যাটারির ব্যবসায়ীরা তাদের নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানান, আমাদের ব্যাটারি জব্দ করে ভেকু দিয়ে পুকুর খননের ব্যবসাব্য বন্ধ করা হয়েছে। বিধায় তারা উপজেলায় সকল ভেকু মেশিন দিয়ে ধানি জমিতে ও মসজিদ মাদ্রাসা কে জড়িয়ে লুকোচুরি ভাবে মাটি বিক্রয় করা পুকুর খনন বন্ধ রাখার জন্য সিংড়া প্রশাসনের হস্তক্ষে কামনা করেছেন এলাকাবাসী।


























