০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে যুবদল নেতার বসতঘরে অগ্নিকান্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ক্ষতি
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ৫৫ Time View

আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলামের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ারসার্ভিসের দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বসত ঘরের পিছন দিক থেকে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে গৃহের লোকজনকে প্রতিবেশীরা ফোন দিয়ে সজাগ করে। ঘরের পাশে একটি হাফিজি মাদ্রাসা থেকে মাইকে অগ্নিকান্ডের দিলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মূল বসতগৃহের পিছনে মুরগীর খোপ ও রান্নাঘর ভস্মিভুত হয়েছে। তাতে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি আমিনুলের।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Tag :

























