০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০২:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / ১৩৮ Time View

গাজীপুর প্রতিনিধি: দেশের গার্মেন্টস শিল্পে কর্মরত শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শ্রমিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে নতুন সংগঠন “গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদ” আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মোঃ পারভেজ খন্দকারকে সভাপতি এবং মোঃ আল-আমিন মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মোঃ আমিনুল ইসলামকে কার্যকরী সভাপতি এবং মোঃ জাহিদ হাসানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সভাপতি হিসেবে মোঃ রাশেদুল কবির রাশেল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাকিব খান এবং মোঃ ইলিয়াস হাবীব সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ ইয়াকুব আলী, প্রচার সম্পাদক হিসেবে মোঃ শাওন চৌধুরী, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মোশারফ পারভেজ সিয়াম এবং মহিলা সম্পাদক হিসেবে মোসা: সৃতি আক্তার বৃষ্টি দায়িত্ব পালন করবেন। সংগঠনটির উপদেষ্টা হিসেবে জনাব মোঃ হুমায়ুন কবির খান এবং জনাব মোঃ মজিবর রহমান (এমপি) দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, গার্মেন্টস খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।
Tag :



























