০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
বাঁশখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন
- Update Time : ১২:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছনুয়া ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মানিককে (৩২) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয়নাল আবেদিন মানিক ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুদুকখালী কমর আলী মাঝির পাড়া এলাকার সুফি আলমের ছেলে।
বাঁশখালী থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল এবং যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসেবে মানিককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ২টিসহ মোট ৭টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :
























