০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী টেকনাফ থেকে উদ্ধার, গ্রেপ্তার ৬

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১০:০০:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / ২ Time View

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ,মোঃ জসীম উদ্দীন : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে (৩৬) অক্ষত অবস্থায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের পর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্যাপক তৎপরতার মুখে গত মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধার করা হয় এবং আজ বুধবার (২১ অক্টোবর) সকালে বাঁশখালী থানায় আনা হয়। এ সময় তাঁকে একনজর দেখতে থানায় শত শত উৎসুক জনতা ভিড় জমায়।
এই অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর (শনিবার) রাত ৮টা ২৫ মিনিটের দিকে পুঁইছড়ি প্রেমবাজারের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) পরিচয় দিয়ে কালো পোশাক ও মাস্ক পরা ৪ ব্যক্তি হাসানকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা তাঁকে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে নির্যাতন চালায় এবং তাঁর স্ত্রী ও ম্যানেজারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। এই ঘটনায় ১৯ অক্টোবর বাঁশখালী থানায় একটি মামলা দায়েরের পর পুলিশি অভিযানে অবশেষে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী টেকনাফ থেকে উদ্ধার, গ্রেপ্তার ৬

Update Time : ১০:০০:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬