০১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

রাণীশংকৈল উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাসের শারদীয় শুভেচ্ছা

অভিষেক চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও
  • Update Time : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View

অভিষেক চন্দ্র রায়, বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাণীশংকৈল উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। তিনি বলেন, দুর্গাপূজা বাঙালির অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক অনন্য প্রতীক। তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে প্রত্যেকের উচিত একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মিলেমিশে উৎসব উদ্‌যাপন করা। মনিরা বিশ্বাস বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজ থেকে অন্যায়, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে প্রতিষ্ঠিত হোক মানবিক মূল্যবোধ, সম্প্রীতি ও সহমর্মিতা। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনে সবার জীবন আনন্দময় হয়ে উঠুক—এটাই তাঁর প্রত্যাশা। তিনি রাণীশংকৈল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দুর্গোৎসব উদ্‌যাপনকারী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে বলেন, উৎসবকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে সবাইকে সহযোগিতা ও সচেতনতার সঙ্গে এগিয়ে আসতে হবে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

রাণীশংকৈল উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাসের শারদীয় শুভেচ্ছা

Update Time : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬