১২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বিজয়নগরে জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ, নিম্নমানের কাজ হলে কঠোর ব্যবস্থা: সিরাজুল ইসলাম

মাহমুদুল হাসান জামিল , বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : ০২:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৬ Time View

মাহমুদুল হাসান জামিল , বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জনভোগান্তি কমানো এবং উন্নয়নকাজে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকল্প এলাকায় গিয়ে চেক বিতরণ করেছে জেলা পরিষদ। একই সঙ্গে ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নকাজে অনিয়ম, গাফিলতি কিংবা নিম্নমানের কাজ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুমোদিত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়। এ সময় বিজয়নগর ও বুধন্তী ইউনিয়নের প্রায় ৩০টি ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রকল্পের সভাপতি ও প্রতিনিধিদের হাতে চেক তুলে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, আগে প্রকল্পের চেক সংগ্রহ করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের জেলা পরিষদ কার্যালয়ে যেতে হতো। এতে সময় ও যাতায়াত খরচের পাশাপাশি শারীরিক কষ্টও হতো। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পসংশ্লিষ্টদের সুবিধার্থে সরাসরি এলাকায় এসে চেক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের উন্নয়নকাজ সদকায়ে জারিয়া। তাই বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে এবং কাজের মান নিশ্চিত করতে হবে। তিনি নিজেই প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন। কোনো ধরনের অনিয়ম, গাফিলতি কিংবা নিম্নমানের কাজ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) প্রতিনিধিদের শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে বিজয়নগর ও বুধন্তী এলাকার ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়নকাজের মান বজায় রাখা সহজ হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বিজয়নগরে জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ, নিম্নমানের কাজ হলে কঠোর ব্যবস্থা: সিরাজুল ইসলাম

Update Time : ০২:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬