১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
হরিপুরে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা বাহিনী ৪২ বিজিবি’নজরদারি ও টহল বৃদ্ধি
হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি
- Update Time : ০৫:০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎস পালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবি মিনাপুর বিওপির অধীনে ৮ কিলোমিটার সীমান্ত এলাকার ৫টি পূজা মন্ডপের নিরাপত্তার জন্য ২ প্লাটন বিজিবি মোতায়ন করেন দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। গতকাল রবিবার বিকালে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ৪২ বিজিবি’র অধিনায়ক।

এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পারেন। সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্র্রীতি বজায় রাখতে বিজিবি সর্বদা আন্তরিক ও অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষে সীমান্ত বা পূজামন্ডপ এলাকায় যে কোনো সন্দেহ জনক ব্যক্তি বা তৎপরতা পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পূজা শুরুর পর থেকে ৪২ বিজিব’র মিনাপুর বিওপির কম্পানী কমান্ডারের অধীনে ৫টি পূজামন্ডপ প্রতিদিন সকাল,বিকাল ও রাতে পরিদর্শন করচ্ছেন।
Tag :

























