১০:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
sonalishopbd.com
নরসিংদী সদরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন
মোঃ অলিউল্লাহ মোল্লা, বিশেষ প্রতিনিধি, নরসিংদী
- Update Time : ০৩:১৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ৪ Time View

মোঃ অলিউল্লাহ মোল্লা, বিশেষ প্রতিনিধি, নরসিংদী : নরসিংদী সদরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত EARN প্রকল্পের Inception Meeting (প্রকল্প অবহিতকরণ সভা) ও Upazila Coordination Committee (UCC) Formation Meeting অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাবিকুন্নাহার বেগম।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা। এছাড়া ব্র্যাকের জেলা সমন্বয়ক, সংবাদমাধ্যমের প্রতিনিধি, উদ্যোক্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, অভিভাবক প্রতিনিধি, প্রশিক্ষণার্থী, সমাজসেবক, প্রকল্পের অংশীজন এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন EARN প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের জব প্লেসমেন্ট অফিসার ফজলুর রহমান।
সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে EARN প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়নযোগ্য বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করা হলে উপস্থিত কর্মকর্তারা আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মাঠপর্যায়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সমাজসেবকদের সম্পৃক্ত করে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভা শেষে Upazila Coordination Committee (UCC) গঠন করা হয়। এ সময় কমিটির ভূমিকা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা সম্মিলিত সহযোগিতা, কার্যকর সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে EARN প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজনে: আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন , বাস্তবায়নে: EARN Project , নরসিংদী সদর, নরসিংদী।
Tag :
























