১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মোহনপুর কেশরহাটে গাভী গরু জবাই ও গর্ভস্থ বাছুর ফেলে মাংস বিক্রির অভিযোগে মোহনপুরের কেশরহাটে চরম আতঙ্ক
Reporter Name
- Update Time : ০২:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৮৪ Time View

মোঃ নাসিরউদ্দিন, ক্রাইম রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় গাভী গরু জবাই করে গর্ভস্থ বাছুর ফেলে দিয়ে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কেশরহাট বাজার ও আশপাশের এলাকায় কিছু অসাধু চক্র গোপনে গাভী জবাই করে মাংস বিক্রি করছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, জবাই করা গাভীর পেট থেকে জীবিত বা মৃত বাছুর ফেলে দেওয়া হচ্ছে, যা মানবিক ও ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “এ ধরনের নৃশংস ও অবৈধ কাজ আমাদের সন্তানদের জন্য ভয়ংকর পরিবেশ তৈরি করছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে মাংস কেনা ও খাওয়ায় ব্যাপক অনীহা দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি এটি সামাজিক অস্থিরতার কারণ হতে পারে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পশু জবাই সংক্রান্ত আইন লঙ্ঘন এবং জনস্বাস্থ্য ও ধর্মীয় মূল্যবোধের প্রতি চরম অবহেলার অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
Tag :


















