০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পবিত্র মাহে রমাদান উপলক্ষে রাজধানীতে খেলাফত আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯ Time View

গাজী ইসমাইল ভাঁওয়ারী  : হযরত হাফেজ্জী হুজুর রহঃ প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন পবিত্র মাহে রমাদানের পবিত্রতা রক্ষার দাবিতে আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার বাদ আসর রাজধানীতে একটি স্বাগতম মিছিল বের করেছে। মিছিলে সভাপতি হিসেবে নেতৃত্ব প্রদান করেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। মিছিলটি কামরাঙ্গীরচর থানার সম্মুখস্থ প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাহে রমজানের পবিত্রতারক্ষা করাসহ সকল ধরনের নগ্নতা- বেহায়াপনা ও রোজাদারদের সম্মানে দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া-দাওয়া থেকে বিরত থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি ইলিয়াস মাদারীপুরী ও মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। মিছিল পূর্ব সমাবেশে আমিরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বাংলাদেশ একটি অন্যতম মুসলিম প্রধান দেশ। এবং রমজান মাস মুসলমানদের জন্য সিয়াম সাধনাসহ মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও গুনাহ মাফের অন্যতম একটি পবিত্র মাস। প্রত্যেক সুস্থ,বালেগ নারী পুরুষের জন্য এ মাসে সিয়াম পালন করা ফরজ এবং রাতে তারাবিহ’র নামাজ পড়া জরুরী সুন্নত। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যথাযথভাবে রমাজানের মূল্যায়ন করতে পারি না। তিনি বলেন,একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট মজুদদারীর মাধ্যমে রমজান মাস এলেই জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়ে অবৈধ মুনাফার লোভে মাতাল হয়ে ওঠে। কথিত অবৈধ মুনাফাখুরদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া জরুরি। পবিত্র রমজান মাসে রোজাদারদের সম্মানে সরকারিভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি আরো বলেন,পবিত্র কুরআন নাযিলের মাস রমজানে রোজাদারেরা যাতে নির্বিঘ্নে এবাদত বন্দেগী করতে পারে সেজন্য রাতের বেলা তারাবিহ’র নামাজ, সেহরি ও ইফতারের সময় বৈদ্যুতিক লোডশেডিং বন্ধ ও পর্যাপ্ত বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বৃদ্ধি করার জন্য অনুরোধ জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

পবিত্র মাহে রমাদান উপলক্ষে রাজধানীতে খেলাফত আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত

Update Time : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬