০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানা আয়োজনে মোহনপুরে জামায়াতের বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : ০১:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৬৯ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 53.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মোঃ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫৫ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৬( ডিসেম্বর) বিকালে উপজেলা চত্তর থেকে র্যালী শুরু হয়ে রাজশাহী টু – নওগাঁ আঞ্চলিক প্রধান মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা অফিস কার্যালয়ের সামনে
র্যালীটি শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ মোহনপুর উপজেলা জামায়াতের আমীর ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা জি,এম ,আবদুল আওয়াল এর সভাপতিত্বে, ও বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর উপজেলার শাখার সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ এর সঞ্চালনায়ে প্রধান অতিথি উপস্হিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর ও সাকুয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা নায়বে আমির ও মোহনপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির মোহনপুর উপজেলা শাখা মাওলানা হাসান আলী, বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর বাকশিমইল ইউপির আমির নজরুল ইসলাম,কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জামাতে ইসলামী থানা যুব সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা জামায়েত সভাপতি সেক্রেটারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছয়টি ইউনিয়নের জামায়েত ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর জামায়েত ইসলামের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীবৃন্দ। এ সময়

এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন স্বাধীনতার ৫৫ বছর পার হলে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতা সুফল পায়নি। বিগত ফ্যাসিবাদী সরকার দেশের জনগণকে স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত করেছিল। এই দেশের জনগণ এখনো বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ পায় নি।
এই উপমহাদেশে বৃটিশদের ফ্যাসিস্ট থেকে মুক্তি লাভ করেছিল, একাত্তরে পাকিস্তানের বৈষম্য এবং নির্যাতন থেকে মুক্তি পেয়েছিল এবং সর্বশেষ খুনি হাসিনার ফ্যাসিজম থেকে এ দেশ মুক্তি লাভ করেছে। কিন্তু এখনো অনেকে নতুন করে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন। তাদের হুশিয়ার করে বলে দিতে চাই, ২৪শের নতুন প্রজন্ম আর ফ্যাসিস্ট হতে দিবে না। দেশের মানুষ দুর্নীতিবাজদের থেকে চাঁদাবাজদের থেকে মুক্তি চায়৷ বক্তারা আরও বলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সমস্ত ব্যক্তিরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা সুস্থতা কামনা করেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
Tag :

























