০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট জরিমানা আদায়
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৭:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩১ Time View

আবুনাঈম রিপন ,নরসিংদী।। নরসিংদীর শিবপুর উপজেলায়,২৮ ফেব্রুয়ারী ২০২৬ ইং শনিবার, উপজেলার দুলালপুর মোর ও গড়বাড়ী বাজারে পবিত্র মাহে রমজানে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা এসিল্যান্ড এর নেতৃত্বে,শিবপুর মডেল থানার সঙ্গীয় ফোর্স সহকারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় প্রায় সকল দোকানে মূল্য তালিকা টানানো রয়েছে। তবে ০৩ টি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা সয়াবিন তেল বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৭০০০/- এবং ০১ টি ডিপার্টমেন্টাল স্টোরে মূল্যে তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৩০০০/- সর্বমোট ১০,০০০/- জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিবপুরের এমন অভিযান অব্যহত থাকবে।
Tag :

















