০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর নির্মম মৃত্যু
মোঃ জসীম উদ্দীন
- Update Time : ১০:০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
- / ২১২ Time View

চট্টগ্রাম (বাঁশখালী)প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর উত্তর পুকুরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জনি শীল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জনি পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন শীলের ছেলে।
রোববার ( ২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর পুকুরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত ডা.সৌরভ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়।
ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাথায় আঘাত পায় শিশুটি। এতে তার মৃত্যু হয়।
Tag :


















