০৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিয়াতুল উলুমিল ইসলামিয়া গাজীপুর ও ইত্তেহাদুল মাদারিসিল প্রদান, মাস্টার বাড়ি বড় মাদরাসার হিফজ, দাওরায়ে হাদিস ও ইফতা সমাপনী ছাত্রদের দস্তারবন্দী, খতমে কুরআন ও খতমে বুখারী উপলক্ষে ৫ জানুয়ারি ,সোমবার ঐতিহাসিক ১৭তম বড় সভা অনুষ্ঠিত হবে
সংবাদ বিজ্ঞপ্তি
- Update Time : ০৬:১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১৬৮ Time View

আগামী ৫ই জানুয়ারী গাজীপুরে ইসলামী মহাসম্মেলন (রড় সভা) পধান মেহমান ধর্ম উপদেষ্ঠা আ ফ ম খালিদ হোসেন৷৷ জামিয়াতুল উলুমিল ইসলামিয়া গাজীপুর ও ইত্তেহাদুল মাদারিসিল প্রদান, মাস্টার বাড়ি বড় মাদরাসার হিফজ, দাওরায়ে হাদিস ও ইফতা সমাপনী ছাত্রদের দস্তারবন্দী, খতমে কুরআন ও খতমে বুখারী উপলক্ষে আগামী ৫ জানুয়ারি ২০২৬ ইং, সোমবার ঐতিহাসিক ১৭তম বড় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত বড় সভা সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত চলমান এ ধর্মীয় ও শিক্ষামূলক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া গাজীপুর মাদরাসা ময়দান, ধানমণ্ডিপাড়া (নতুনবাজার), ইসলামপুর, গাজীপুর সদর, গাজীপুর-এ। অনুষ্ঠানে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া গাজীপুরের পরিচালক মাওলানা মুফতী নুরুল ইসলাম দা.বা. -এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন— অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ড. আ. ফ. ম খালিদ হোসাইন দা.বা.। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন— মুনাজিরে জামান, তরজুমানে আহলে সুন্নাত ওলামা জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরী দা.বা.। অনুষ্ঠানে 

আরও উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা ও বরেণ্য উলামা-মাশায়েখগণ।
তাঁদের মধ্যে উল্লেখযোগ্য— আল্লামা আব্দুল হামিদ দা.বা. (পীর সাহেব মধুপুর), হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দা.বা., মাওলানা উবাইদুর রহমান খাঁন নদভী দা.বা., বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক দা.বা., মাওলানা নিয়ামতুল্লাহ আল-ফরিদী দা.বা., মুফতী মিজানুর রহমান সাঈদ দা.বা., মুফতী দ্বীন মোহাম্মদ দা.বা. প্রমুখ। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন- জামিয়া রাহমানিয়া, মোহাম্মদপুর, ঢাকার শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক দা.বা.। এছাড়াও আলোচনা ও ওয়াজ পেশ করবেন— মাওলানা জুনায়েদ আল হাবীব দা.বা., মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দা.বা., মাওলানা হাসান জামিল দা.বা., মাওলানা আব্দুল বাসেত খান দা.বা., মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দা.বা., মুফতী সাখাওয়াত হোসাইন রাজী৷
—————————বার্তাপ্রেরক :রফিকুল ইসলাম মাদানী ,শাইখুল হাদিসজামিয়াতুল উলুমিল ইসলামিয়া গাজীপুর
Tag :




























