০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১২:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ৫৩ Time View
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) পরিচালিত এ বিশেষ অভিযান মাননীয় রেঞ্জ ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম, গোদাগড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান এবং প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান। তাদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স প্রেমতলী তদন্ত কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে একযোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে মোট ১৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অধিকাংশকে ২ থেকে ৩ মাস ও ১বছর  বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনকে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১৬ জনের তালিকা:
১. মো. রাসেকুল ইসলাম (৩৫)
২. মো. মাহাবুব ইসলাম বিদ্যুৎ(৩৫)
৩. মো. জামাল (৬০)
৪. জাহাঙ্গীর আলম (৪৫)
৫. মো. হযরত আলী (৪৭)
৬. লালচান (৪৮)
৭. মো. জাহাঙ্গীর আলম (৪৭)
৮. মো. বাদশা (৪০)
৯. মিজান (৩৫)
১০. মো. মামুন ইসলাম (৩৫)
১১. মো. হুমায়ুন (৩৫)
১২. রেজাউল (৫৬)
১৩. আওরঙ্গজেব ফটিক (৪২)
১৪. মো. মাসুম রেজা (৩৫)
১৫. মীর হোসেন (৪৭)
১৬. শাকিব (২৫)
গোদাগড়ী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আরও জোরালোভাবে এ অভিযান পরিচালিত হবে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬ মাদকসেবী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Update Time : ১২:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬