১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোদাগাড়ীতে দোয়া মাহফিল
Reporter Name
- Update Time : ০১:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২১৬ Time View

স্টাফ রিপোর্টার : মোঃ আতিকুর রহমান :রাজশাহী: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৪নং রিশিকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই দোয়া মাহফিলটি ৪নং রিশিকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিন। তিনি দোয়া মাহফিলে বেগম জিয়ার জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান, আপসহীন নেতৃত্ব এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায়। অনুষ্ঠানে উপস্থিত সকলে বেগম জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের দোয়া মাহফিল দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে চলমান রয়েছে, যা মরহুমা নেত্রীর প্রতি দলীয় নেতাকর্মীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন
Tag :





























