০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

রাজনৈতিক দলের নেতাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়ার দাবি নয়, নিষেধাজ্ঞা নিশ্চিত করার আহ্বান

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭ Time View
গাজীপুর প্রতিনিধি: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কোনো রাজনৈতিক দলের নেতা বা সক্রিয় কর্মীকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব না দেওয়ার জোর দাবি উঠেছে। নির্বাচন ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব রোধ ও ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীরা।
তাদের মতে, প্রিজাইডিং অফিসার নির্বাচন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কর্মকর্তা। তিনি ভোটগ্রহণ পরিচালনা, ভোটারদের অধিকার রক্ষা, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী থাকলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
বক্তারা বলেন, রাজনৈতিক দলের নেতা বা সক্রিয় কর্মীদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিলে ভোটারদের মধ্যে ভয় ও সন্দেহ তৈরি হয়। এতে ভোট কারচুপি, প্রভাব বিস্তার ও পক্ষপাতিত্বের অভিযোগ বাড়ে, যা সংবিধানসম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
নির্বাচন আইন ও আচরণবিধি অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। এর অধীনে নিযুক্ত সকল কর্মকর্তা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার বাধ্যবাধকতায় আবদ্ধ। সেই আলোকে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার হিসেবে নিয়োগ সম্পূর্ণ অনুচিত ও আইনবিরোধী বলে মত দেন সংশ্লিষ্টরা।
তারা আরও জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত, রাজনৈতিকভাবে নিরপেক্ষ সরকারি কর্মকর্তা বা গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে কোনো ক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগ বাতিল এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সচেতন মহলের মতে, নির্বাচনের স্বচ্ছতা ও গণতন্ত্রের মর্যাদা রক্ষায় রাজনৈতিক দলের নেতাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে দূরে রাখাই একমাত্র গ্রহণযোগ্য পথ।
মো: জাহিদ হাসান , গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

রাজনৈতিক দলের নেতাদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়ার দাবি নয়, নিষেধাজ্ঞা নিশ্চিত করার আহ্বান

Update Time : ০৪:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬