পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আয়োজন
- Update Time : ১২:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৫২ Time View

গোদাগাড়ী প্রতিনিধি:( ইব্রাহিম হোসেন রুবেল):ঈদুল ফিতর উপলক্ষে পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে দুই দিনব্যাপী “ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬” আয়োজন করা হয়েছে। আগামী ঈদুল ফিতরের পরদিন থেকে উপজেলার উত্তরা ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধুত্ব ও মিলনমেলা তৈরির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দুই দিনব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতায় বেশ কয়েকটি দল অংশ নেবে বলে আশা করছেন আয়োজকরা।
টুর্নামেন্ট সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, অংশগ্রহণে আগ্রহী দলগুলোকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে সাগর (মোবাইল: ০১৭৮০১২৩৮৪৪) নম্বরে।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, বরং সাবেক শিক্ষার্থীদের মাঝে সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। তারা সকল সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতি কামনা করেছেন।
প্রসঙ্গত, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় সাবেক শিক্ষার্থীদের উদ্যোগেই এ আয়োজন করা হচ্ছে।

























