০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

পলাশে হিলফুল ফুযুল সমাজকল্যাণ পরিষদ ও সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০২:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৭৫ Time View

বিল্লাল হোসেন, নরসিংদী :  ১০ মার্চ, ​নরসিংদীর পলাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ (সাবেক বিশ্ববিদ্যালয় কলেজ) মাঠে হিলফুল ফুযুল সমাজকল্যাণ পরিষদ ও পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে আল হাসান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ থানার আমির মাওলানা আবদুল কাশেম শিকদার। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। হিলফুল ফুযুল ও সাংবাদিক ফোরামের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, যা সমাজের বিত্তবানদের দুস্থদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।” ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ থানার সেক্রেটারি মাওলানা মাসুদ করীম। ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোবারক হোসেন। ​আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রতি বছরের ন্যায় এবারও এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

পলাশে হিলফুল ফুযুল সমাজকল্যাণ পরিষদ ও সাংবাদিক ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Update Time : ০২:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬