০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নির্বাচনে নাশকতার ছক নস্যাৎ; বাঁশখালীতে সেনাবাহিনীর জালে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী জমির আটক

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৮ Time View
আনিছুর রহমান ,নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বাঁশখালীতে এক বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জামির উদ্দিন (৪০) নামে এক তালিকাভুক্ত কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাঁশখালী আর্মি ক্যাম্প।
বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে যে, বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য অগ্নিসংযোগকারী হিসেবে চিহ্নিত অপরাধী জামির উদ্দিন নিজ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
আভিযানিক দলটি ​প্রাথমিকভাবে বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত জামিরের দেওয়া স্বীকারোক্তি তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ০১টি দেশীয় তৈরি পিস্তল, ০২টি তাজা গুলি এবং ০১টি দেশীয় রামদা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বাঁশখালী আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে হয়। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এবং নাশকতামূলক তৎপরতা দমনে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
​আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার (LEA) নিকট হস্তান্তর করা হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

নির্বাচনে নাশকতার ছক নস্যাৎ; বাঁশখালীতে সেনাবাহিনীর জালে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী জমির আটক

Update Time : ০৫:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬